Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগে ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১১:৪৮ | আপডেট: ৪ জুন ২০২৬ ১২:০৯

নাটোর: নাটোরে সাড়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২ জুন) বিকেলে নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে বুধবার (৩ জুন) সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শরিফুল ইসলামকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আটক শরিফুল স্থানীয় একটি ফুচকার দোকানের কর্মচারী। অন্যদিকে শিশুটির বাবা পেশায় একজন দিনমজুর।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনছুর রহমান জানান, মঙ্গলবার বিকালে ওই শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একই গ্রামের শরিফুল ঘাসের জমিতে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। স্বজনরা তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, বুধবার বিষয়টি জানাজানি হলে ক্ষুদ্ধ হয়ে ওঠে গ্রামবাসী। পরে ধর্ষকের বাড়ি ঘেরাও করে তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে রক্তাক্ত ও আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে আটক করা হয় এবং চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী ও শিশুটির পরিবার এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর