Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ২২:০৬

বজ্রপাতের প্রতীকি ছবি।ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: শহর ও সদর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ডের শিয়ালা নামোপাড়া গ্রামের মঙ্গল হোসাইনের ছেলে মনিরুল ইসলাম এবং সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেররশিয়া ঝুড়িপাড়া ভবানীপুর গ্রামের মো. বাবুর ছেলে মিরাজ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বৃষ্টির সময় বাড়ির কাছেই নামোপাড়া গ্রামের একটি আমবাগানে বজ্রপাতের ঘটনায় আহত হন মনিরুল। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার উপপরিদর্শক এনামুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন। অপরদিকে, প্রায় একই সময়ে বাড়ির অদূরে আম পাড়তে গিয়ে বজ্রপাতে নিহত হন বাবু।

বিজ্ঞাপন

সদর থানার উপ-পরিদর্শক রামজীবন ভৌমিক ও সংশ্লিষ্ট ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর