Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বজ্রপাতে নিখোঁজের ২ দিন পর মিলল জেলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ২০:০৮

মরদেহ। প্রতীকী ছবি।

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলারের মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে নিহতের স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেন। নিহত রুবেল রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

এর আগে, গত সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত হলে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। পরে স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলকে খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর