Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার ৭০

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ২১:৩৯ | আপডেট: ২ জুন ২০২৬ ২২:৩৪

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম: নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর সাঁড়াশি অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর পাঁচলাইশ, খুলশী, কোতোয়ালি ও বায়েজিদ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ।

তিনি বলেন, ‘সোমবারের মিছিলের পর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

এর আগে, সোমবার সকালে নগরীর জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন নিষিদ্ধ সংগঠনটির কিছু নেতা-কর্মী। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন সিএমপি কমিশনার। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টার ব্যবধানে অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের একটি বড় অংশকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর