Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৬:৩৯

মরদেহ। প্রতীকী ছবি।

নরসিংদী: জেলার একটি পুকুরপাড় থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাহিম ওই এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে। সে ইজিবাইকচালক ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১ জুন) বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। পরে রাত ৮টার দিকে তার বাবাকে ফোনে জানায় কিছু লোক তার পিছু নিয়েছে। পরে তার বাবা প্রতিবেশিদের নিয়ে ফাহিমকে খুঁজতে বের হন। সারারাত খুঁজেও সন্ধান মেলেনি ফাহিমের। আজ মঙ্গলবার (২ জুন) সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। অন্যদিকে ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি পাওয়া যায়। তবে ইজিবাইকে থাকা ৪টি ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির গলার পাশে ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি পাওয়া গেলেও ইজিবাইকে থাকা ব্যাটারি পাওয়া যায়নি। এবিষয়ে পরবর্তীতে আইনি প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর