Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ১ জুন ২০২৬ ২২:৩১

পানিতে ডুবে যাওয়ার প্রতীকী ছবি। ফাইল ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) ও বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানি (৫)।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা ও জাম পাড়ার সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। এ সময় দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশুদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর