Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আটক পুত্রবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১৭:০৪

ইন্দুরকানি থানা।

পিরোজপুর: জেলার জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নমিতা রানি (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুত্রবধূসহ দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন নমিতা রানি। রাত আনুমানিক ৯টার দিকে বাজার থেকে ফিরে তাকে ডাকাডাকি করেন তার স্বামী রাধেশ্যাম। পরে সাড়া না পেয়ে খাটের কাছে গিয়ে কাঁথা সরালে তিনি স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

পরিবারের দাবি, মরদেহের পাশে ভাঙা শাখা পড়ে ছিল এবং গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের স্বজনদের অভিযোগ, পুত্রবধূ বন্যা রানি পালের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই সম্পর্কের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে নমিতা রানিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের।

ঘটনার পর থেকে অভিযুক্ত এক ব্যক্তি পলাতক রয়েছেন বলেও জানিয়েছে পরিবার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি পুত্রবধূসহ দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান বলেন, ‘ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনরোষ এড়াতে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর