Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অবৈধ অনুপ্রবেশ / ভারতে ২ বছর সাজা খেটে দেশে ফিরল ৩৬ বাংলাদেশি

লোকাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ২৩:৪৫ | আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:৫৮

অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩৬ জনকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারত। ছবি: সংগৃহীত

বেনাপোল: ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩৬ জনকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদের হস্তান্তর করা হয়। ভারতের চেন্নাইয়ের কেন্দ্রীয় কারাগারে দুই বছর কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরল।

দেশে ফেরত আসাদের ৩৬ জনই পুরুষ। এদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। এর মধ্যে বগুড়া জেলার বিভিন্ন এলাকার ২৫ জন এবং বাকি ১১ জন সাতক্ষীরা, চট্টগ্রাম, নাটোর ও নওগাঁ জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে নিজ জিম্মায় ছেড়ে দেবেন বলে জানা গেছে।’

বিজ্ঞাপন

জানা যায়, কর্মসংস্থানের জন্য তারা অবৈধভাবে দুই বছর আগে রাতের অন্ধকারে দালালের মাধ্যমে ভারতের চেন্নাইয়ে যায়। সেখানে তারা ইটের ভাটায় ও কৃষি কাজ করতেন। এক পর্যায়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করে। পরবর্তী সময়ে ভারতের চেন্নাই কেন্দ্রীয় জেলে দুই বছর কারাভোগের পর আজ দেশে ফিরে এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর