Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহা উপলক্ষ্যে ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৫:৫৬ | আপডেট: ২৫ মে ২০২৬ ১৫:৫৭

পঞ্চগড়: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে ৭ দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকছে।

সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে।

আগামী ১ জুন সকাল ৯টা থেকে পূর্বের ন্যায় বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে। তবে ঈদের ছুটিতে বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীগণ পারাপার হতে পারবেন।

রোববার রাতে বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়েছে, গত ১৮ মে বন্দর দিয়ে আমদানি রফতানিতে সংশ্লিষ্ট ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে আলোচনা করে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে অন্য দেশের ব্যবসায়ীদেরও জানানো হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে ৭ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে ১ জুন থেকে বন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর দিয়ে যাতায়াত করত পারবেন। বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর