Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাবান্ধা স্থলবন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৫:৪৬

বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে তিনদিন সবধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্থগিত থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

তবে বন্ধের এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরি ভিত্তি ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশ সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিঘ্নের ঝুঁকি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) কেফায়েতুল ওয়ারেস বলেন, ‘আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের এ সময়ে স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর