Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ২০:২৬ | আপডেট: ২৩ মে ২০২৬ ২২:৪৩

সেনবাগ থানা, নোয়াখালী।

নোয়াখালী: সেনবাগ উপজেলায় ট্রাকের ধাক্কায় শহীদ হোসেন সাকিব (৮) নামে এক শিশু নিহত হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সেবারহাট বাজারের পশ্চিমপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ হোসেন সাকিব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে এলাকার গরুর বাজার দেখতে বাড়ি থেকে বের হয়েছিল সাকিব। বিকেলে সেবারহাট এলাকার গরুর বাজার সংলগ্ন সড়কে রাস্তা পার হওয়ার সময় পূর্ব দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সেবারহাট বাজার এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে বাজার ও গরুর হাটকে কেন্দ্র করে মানুষের চাপ বেড়ে গেলেও সড়কে যান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেই।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, ‘রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শিশুটি মারা যায়। হেলপারসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর