Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: গোলাম পরওয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৬:৩৬

রুকন সম্মে,লন, ২০২৬।

পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে পিরোজপুর কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন।

‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মশিউর রহমান এবং মজলিসে শুরা সদস্য মাওলানা এ. কে. এম. ফখরুদ্দিন খান।

বিজ্ঞাপন

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের সঙ্গে করা বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি ও সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে।

তিনি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জামায়াতে ইসলামী সব স্থানীয় নির্বাচনে অংশ নেবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রুকনরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর