চাঁপাইনবাবগঞ্জ: জেলায় সকল শ্রেণীর শ্রমিকদের নিয়ে শ্রমিক মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শুক্রবার (২২ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি ফরহাদ আহম্মেদ সাইম ও সেক্রেটারি সামিউল হকের সঞ্চালনায় সকাল ৮টায় শাহ্ নেয়ামত উল্লাহ কলেজ মাঠে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরীর আমীর নুরুল ইসলাম বুলবুল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া ও সহ-সেক্রেটারি মাওলানা আব্দুর সবুর। এ মিলন মেলায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রায় ৩ হাজার শ্রমিকের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়