Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে ‘জাহাঙ্গীর বাহিনী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৮:৫৪ | আপডেট: ২০ মে ২০২৬ ১৮:৫৫

বাগেরহাট: সুন্দরবনে ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

বুধবার (২০ মে) ভোর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন, ইয়াসিন (২৫), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), সুমন (২৭)ইয়াসিন (২০), মাহবুব (২৪) । তারা পাথরঘাটার রুহিতা এলাকার বাসিন্দা।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক জেলেদের মহাজন বলেন, ‘বুধবার ভোর রাতে সুন্দরবনের ফুসফুসের চরের কাছে সাগর মোহনায় মাছ ধরাতে গেলে জেলেদের নৌকা ও ট্রলারে হামলা হয়। এ সময় একটি ট্রলারসহ ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এছাড়া দস্যুদের কবলে আরও কয়েকজন জেলে আটক রয়েছেন। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫-১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পরা ছিল বলে জানায় ওই মহাজন।’

বিজ্ঞাপন

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ফুসফুসেরচর এলাকায় ট্রলারসহ ১২ জন জেলে অপহরণের খবর পেয়ে দস্যুদের ধরতে বনরক্ষীরা অভিযানে নেমেছেন। এখন পর্যন্ত অপহৃত জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. শামিনুল হক বলেন, ‘সুন্দরবনে ১৭ জন জেলে অপহরণের খবর শুনেছি। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর