Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ী‌তে ২২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২০:০৭

উদ্ধার হওয়া ফেনসিডিল।

রাজবাড়ী: জেলার সদর উপজেলায় গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চা‌লি‌য়ে ২২০ বোতল ফেনসিডিলসহ মো. শাহিনুর মোল্লা (২৫) নামে এক যুব‌ককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৯ মে) র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পু‌লিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃত মো. শাহিনুর মোল্লা কু‌ষ্টিয়া জেলার দৌলতপুর উপ‌জেলার বৈরাগীর চর গ্রা‌মের মৃত আর‌জেত মোল্লার ছে‌লে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকা‌লে গোয়ালন্দ মোড় এলাকায় র‌্যা‌বের এক‌টি দল অভিযান পরিচালনা করে। তখন রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে ইঞ্জি‌নচা‌লিত নসিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল পাওয়া যায় এবং সেগুলো জব্দ করা হয়। সেইসঙ্গে আটক করা হয় শা‌হিনুর মোল্লা‌কে, জব্দ করা হয় মাদক বহনকারী ন‌সিম‌নটি। জব্দ করা ফে‌ন্সি‌ডি‌লের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এতে আরও জানানো হয়, আটককৃত যুবক চি‌হ্নিত মাদক ব‌্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর