Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৫:৩০

ফরিদপুর জেলা কারাগার।

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে তার মৃত্যু হয়। আব্দুল কাদের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে। নারী নির্যাতন দমন আইনের একটি মামলায় আদালতের মাধ্যমে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারের হাজতি ছিলেন।

ফরিদপুর জেলা কারাগারের সুপার শওকত হোসেন মিয়া বলেন, ‘হাজতি আব্দুল কাদের গোপালগঞ্জ জেলা কারাগারে হৃদরোগজনিত কারনে অসুস্থ হন। তার উন্নত চিকিৎসার জন্য নিয়ম অনুযায়ী ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। সোমবার (১৮ মে) বিকেলে ওই হাজতি ফরিদপুর কারাগারে পৌঁছলে কারা ফটকে দাফতরিক কার্যক্রম শেষে দ্রুত সময়ের মধ্যেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

তার মৃত্যুর সংবাদ জানানোর পর পরিবারের সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছেছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর