Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ২০:১৯ | আপডেট: ১ মার্চ ২০২৬ ২০:২০

সাতক্ষীরা জেলা কারাগার।

সাতক্ষীরা: জেলা কারাগারে আজিজ সানা(৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এন্তাজ সানার ছেলে।

সূত্রে জানা গেছে, কারাগারের হাজতি আসামি আব্দুল আজিজকে অসুস্থ অবস্থায় রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তিনি মৃগী রোগী ছিলেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার ম-ল হাজতী আসামী আব্দুল আজিজ সানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা কারাগারের জেলার দেবদুলাল কর্মকারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর