Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নদীর তীর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ২২:৪৩ | আপডেট: ১৭ মে ২০২৬ ২২:৪৫

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

রোববার (১৭ মে) বিকেল ৪টায় উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রাবনাবাদ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় মরদেহে শুধুমাত্র লাল রঙয়ের একটি পাজামা পরিহিত ছিল। তবে মরদেহটি নদী থেকে ভেসে এসেছে কি না বা ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।

পায়রা বন্দর নৌপুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ‘ঘটনাস্থলে নৌ-পুলিশ সদস্য উপস্থিত রয়েছে। পিবিআই ও সিআইডি টিমের তদন্তের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর