Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ২০:৩৩

নাটোর: শহরের মিরপাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিয়াম হোসেন(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে মিরপাড়া মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সিয়াম। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়।পরে আশপাশের লোকজন খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর