Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ২৩:৫৯ | আপডেট: ১৬ মে ২০২৬ ০০:০০

প্রতীকী ছবি।

খুলনা: জেলায় নির্মাণাধীন ৬ তলার ভবন থেকে পড়ে গিয়ে দুলাল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল পৌনে ৬টার দিকে সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত হন ওই শ্রমিক। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোতাহার এলাকার মৃত জাহিরের ছেলে।

জানা গেছে, খুলনা সদর হাসপাতালের নির্মাণাধীন ৬তলা ভবনে রডের কাজ করছিল দুলাল। অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর