Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১৭:৪২ | আপডেট: ১৫ মে ২০২৬ ১৮:৪৬

হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

ঠাকুরগাঁও: ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিপীড়ন ও সাম্প্রদায়িক হামলার অভিযোগের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে হেফাজতে ইসলামের ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পৌর শহরের আর্ট গ্যালারি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুসলিম নিপীড়ন ও সাম্প্রদায়িক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে হেফাজতে ইসলামের ঠাকুরগাঁও জেলা শাখার নেতারা, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী ও জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর