Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টায় ধর্মীয় শিক্ষকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৯:২৭

হাফেজ মাওলানা আলী হোসেন।

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় মসজিদের ভেতরে এক শিশু বালককে ধর্ষণচেষ্টার ঘটনায় এক ধর্মীয় শিক্ষককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম হাফেজ মাওলানা আলী হোসেন (৫৯)। আসামিকে রায় ঘোষণার পরে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার ছাগলদী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন তার নাবালক ছেলেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াতেন। পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য অভিযুক্ত আলী হোসেনের কাছে যাতায়াত ছিল শিশুটির।

বিজ্ঞাপন

ঘটনার দিন ২০২৫ সালের ৬ মার্চ সকালে শিশুটি অভিযুক্তের দোকানে গেলে কৌশলে তাকে পাশের একটি মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রতন জানান, এ ঘটনার পর শিশুটির বাবা নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর