Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১১:৪৫

নিহত শিশু ফাহিমা এবং হত্যাকারী জাকির।

সিলেট: সিলেট সদর উপজেলার জালালাবাদে ৪ বছরের শিশু ফাহিমা আক্তারকে নিষ্ঠুরভাবে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকারী জাকির হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ মে) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে জাকিরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ মে) সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নেশাগ্রস্ত জাকির হোসেন ইয়াবার ঘোরে লিপ্ত হয়ে এই জঘন্য অপরাধ ঘটিয়েছে।

জাকির নিহত ফাহিমার প্রতিবেশী ও সম্পর্কে তার চাচা। জাকিরকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়,গত ৬ মে ফাহিমা জাকিরের ঘরে গেলে সে তাকে ২০ টাকা দিয়ে দোকানে সিগারেট আনতে পাঠায়। সিগারেট নিয়ে ফেরার পর ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে জাকির। ফাহিমা অজ্ঞান হয়ে পড়লে ভয় পেয়ে তাকে গলা টিপে হত্যা করে। হত্যার পর ধরা পড়ার ভয়ে দু’দিন নিজের ঘরের খাটের নিচে একটি সুটকেসে ফাহিমার নিথর দেহ লুকিয়ে রাখে জাকির। পরে মরদেহ থেকে গন্ধ ছড়াতে শুরু করলে রাতের আঁধারে সেটি বাদাঘাট এলাকার ডোবায় ফেলে আসে।

তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতক জাকিরকে গ্রেফতার করার পর সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘তখন আমার মধ্যে কেনে যে অতো অমানুষ জেগে উঠল!’

নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। গত ৮ মে বাড়ির পাশের একটি ডোবা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর