Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনের দস্যুবাহিনীর প্রধান জাহাঙ্গীর অস্ত্র-গুলিসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৫:০৪

আটক হওয়া দস্যু জাহাঙ্গীর।

বাগেরহাট: অপারেশন ম্যানগ্রোভ শিল্ড-এর আওতায় সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে (৫৬) অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে চতুর্থবারের মতো
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড-এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত দস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

কুখ্যাত বনদস্যু মেজ জাহাঙ্গীর সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার ( ১২ মে) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস মোংলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ জাহাঙ্গীরকে আটক করা হয়।

আটককৃত দস্যু জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী উপজেলার বাসিন্দা।

জাহাঙ্গীর জানান, তিনি প্রায় ১৬ বছর ধরে এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে দস্যুতা এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। তার দলে আরও ১৩ জন সদস্য রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর