Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৯:৫০

পোড়ানো হচ্ছে কারেন্ট জাল।

রাজবাড়ী: জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটকও করা হয়।

রবিবার (১১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) ত্রিনাথ সাহা।

আটক হওয়া ব্যক্তির নাম মো. মাসুদ প্রামাণিক (২০)। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. শহীদ প্রামাণিকের ছেলে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই অলক মজুমদার ও এএসআই মো. জামাল উদ্দিন ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্স পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান। দৌলতদিয়া-পাটুরিয়াগামী ফেরি ও লঞ্চ চলাচলের রুটে কেউ যাতে কারেন্ট জাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে দিনব্যাপী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরে জব্দ করা জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘অবৈধ কারেন্ট জাল নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং আটককৃত জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর