Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ২১:২৭

রাজবাড়ী: জেলার পাংশায় ট্রাকচাপায় দেবু পাল (৩০) নামের এক মোটর সাইকেল আরোহীর নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দেবু পাল পাংশা পৌরসভার মৈশালা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণুপদ পালের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা মো. ফরিদুল ইসলাম। তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবু কুমার পাল কুষ্টিয়ার কুমারখালী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি বালুভর্তি ড্রাম ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মো. ফরিদুল বলেন, আমরা কুমারখালী থেকে ফিরছিলাম। ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বালুবাহী ড্রাম ট্রাক ওভারটেক করতে গিয়ে ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় বালুবাহী ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর