Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা, ট্রেন থেকে পড়ে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ২১:১৮

নাটোর: জেলার নলডাঙ্গায় ওভারব্রিজের পিলালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনে থাকা অজ্ঞাত শিশুর (১২) নিহত হয়েছে।

শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুড়িমারি থেকে ঢাকাগামী-বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিল অজ্ঞাত শিশুটি। এমন সময় অসর্তকতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে শিশুটির মৃত্যু হয়।

এবিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এস আই ফজলুর রহমান জানান, অজ্ঞাত শিশুটির মরদেহটি আমরা হেফাজতে নিয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মাধনগর রেল স্টেশনের এই ওভারব্রিজের পিলারের ধাক্কায় এর আগেও বেশ কয়েকজন ব্যক্তির নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে ওভারব্রিজের এই পিলার অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর