টাঙ্গাইল: জেলার ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাটান্দি নতুনপাড়ার নজরুল ইসলামের বাড়ির নিচতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন গোপালপুরের ভোলারপাড়া গ্রামের রবিউল (৩৮), ভূঞাপুরের কোকাদাইর গ্রামের মনির (৩৮), কালিহাতির শামশৈল গ্রামের শাহ আলম (৪৫) এবং একই গ্রামের মাসুদ (৩২)।
অভিযানে তালা ভাঙার সরঞ্জাম, প্লায়ার্স, লোহার শিকল, কাঁচি, চাকু এবং চাপাতি উদ্ধার করা হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) সাব্বির রহমান বলেন, ‘সোমবার রাতে ঘাটান্দি নতুনপাড়া নজরুল ইসলামের বাড়ীর নিচতলায় ডাকাতি করার প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়।’
তিনি আরও জানান, ‘গ্রেফতার হওয়া ডাকাতদের নামে বিভিন্ন জেলার থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি মামলা করা হয়েছে।’