Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১৫:১৪ | আপডেট: ৫ মে ২০২৬ ১৫:২৭

আটক হওয়া অভিযুক্ত দুই ব্যক্তি।

বাগেরহাট: সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার সময় দুই দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত ৪ মে ভোর ৪টায় একটি দুষ্কৃতকারী চক্র খুলনার দাকোপের ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানায়।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ৪ মে বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে রাজন সরদার (২৫) এবং রতন সরদারকে (১৪) আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

আটক হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর