Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মে ২০২৬ ২২:৩০

নিহত নির্মল মালো।

ফরিদপুর: জেলার ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদী থেকে নির্মল মালো (৬০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার দরগা বাজার এলাকার আড়িয়াল খাঁ নদী দিয়ে মরদেহটি ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

নির্মল মালোর ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্ৰামের খেত্তর মালোর ছেলে।

নিহতের স্ত্রী রিনা মালো জানান, বুধবার সকালে নদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হয় নির্মল। সেদিন বাড়ি ফিরে না আশায় বিভিন্ন স্থানে খোজাখুজি করি। পরদিন ভাঙ্গা থানায় স্বামী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়রি করি। আজ সন্ধ্যায় নদী থেকে আমার স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ তদন্ত করে বের করার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

এ বিষয় ভাঙ্গা থানার উপ পরিদর্শক মশিউর রহমান জানান, আড়িয়াল খাঁ নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার (২ মে) সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনার তদন্তসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর