Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৭:৫০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১২:৫৯

বজ্রপাত। প্রতীকী ছবি

নেত্রকোনা: জেলার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) খালিয়াজুরী উপজেলার পৃথক স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে খালিয়াজুরীর জগন্নাথপুরের ফেরিঘাটে ধনু নদের পাড়ে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নিহত হন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা ছিলেন।

অপরদিকে সোমবার দুপুর বারোটার দিকে একই উপজেলার সাতগাঁ গ্রামে খলায় ধান শুকানোর সময় বজ্রপাতে কৃষক মোনায়েম খাঁ নিহত হন। একই উপজেলার কৃষ্ণপুর গ্রামে দুপুর বারোটার দিকে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শুভ মণ্ডল নামে এক শ্রমিক নিহত হন। তিনি সিরাজগঞ্জ থেকে এ অঞ্চল ধান কাটার জন্য এসেছিলেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা স্বীকার করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সুরতহাল তৈরি করা হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর