Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২২:০৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৯:১০

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর পরই ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেসক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ায়। খুলনা প্রেসক্লাব নির্বাচনে প্রচার চল‌ছিলে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপ‌তি প্রার্থী সাংবা‌দিক মোস্তফা সরোয়রের নাম ধরে ডাকাডা‌কি ও গা‌লিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা ‘এখন টে‌লি‌ভিশন’ খুলনার বিশেষ প্রতি‌নি‌ধি মো. ত‌রিকুল ইসলামের ওপর হামলা করে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।

বিজ্ঞাপন

হামলার পর পরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারও ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, ‘সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর