Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ০৯:৫৭

গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা কবির খাঁ।

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা কবির খাঁ’কে (৫৫) ২৪ ঘন্টা পর গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রামে অভিযান চালিয়ে দোহার থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে চরভদ্রাসন থানা পুলিশ। তিনি ওই এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন।

তার বিরুদ্ধে চরভদ্রাসন থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলা রয়েছে। এছাড়া ওই মামলায় গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের দায়েরকরা মামলায় প্রধান আসামি করা হয়েছে তাকে।

বিজ্ঞাপন

কবির খাঁ চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেহপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, পদ্মা নদীর দুর্গম চরশালেহপুরের পুর্ব মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সাদা পোশাকে চরভদ্রাসন থানার পাঁচজন পুলিশ সদস্য আসামী কবির খাঁকে গ্রেফতার করে। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়। পরে তারা সকলে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

পুলিশের কাজে বাধা ও হামলার করে আসামী ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার রাতেই ২১ জনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন আহত উপপরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান। এ ঘটনায় রাতেই আলমগীর নামে একজনকে গ্রেফতার করা হয় এবং বুধবার দুপুরে মূল অভিযুক্ত কবির খাঁকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর