Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

রাবি করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৭:৫১

রাবিতে উদ্ধার হওয়া মর্টারশেল।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেশিয়ামের কাছে সংস্কারকাজ করার সময় মুক্তিযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রমিকরা মাটি খনন করতে গিয়ে এটির সন্ধান পান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিমনেশিয়ামের পাশে মাটি কাটার কাজ করার সময় শ্রমিকদের কোদালের আঘাতে একটি ধাতব বস্তু বেরিয়ে আসে। সেটিকে ‘মর্টারশেল’ হিসেবে শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়।

খবর পেয়ে পুলিশ ও বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি ঘিরে ফেলে। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির পেছনের একটি ফাঁকা মাঠে মর্টারশেলটি নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটিকে নিষ্ক্রিয় করা হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার হওয়া এই মর্টারশেলটি দীর্ঘদিনের পুরনো। ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা থেকে সংস্কার কাজ বা খননকালে এ ধরনের পুরনো মর্টারশেল উদ্ধার করা হয়েছে।’

রাজশাহী মতিহার জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিবুল ইসলাম বলেন, ‘জননিরাপত্তার কথা বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে মর্টারশেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থল নিরাপদ ঘোষণা করা হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর