Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতৃত্বের সময় ৪০% উপস্থিতিতেও পরীক্ষায় দিতে পারবেন রাবির নারী শিক্ষার্থীরা

রাবি করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১০:০১

রাবি: নারী শিক্ষার্থীদের মাতৃত্বজনিত কারণে যেন একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এখন থেকে মাতৃত্বকালীন ছুটিতে থাকা শিক্ষার্থীরা মাত্র ৪০ শতাংশ ক্লাসে উপস্থিত থেকেও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এ সংক্রান্ত প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাকসুর মহিলা বিভাগের দাবির প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এ সুপারিশটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আগামী সভায় উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, ‘মাতৃত্বকালীন সময়ে উপস্থিতির হার কমানোর বিষয়ে আগে থেকে একটা কমিটি গঠন করা ছিলো। আজকে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এটা পাশ হয়েছে। চুড়ান্ত অনুমোদনের জন্য আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।’

জানতে চাইলে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈদা হাফছা বলেন, ‘আমরা মহিলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাছে এ দাবি করেছিলাম। দাবি প্রেক্ষিতে একটা কমিটি গঠন করে দেয়া হয়েছিলো। সে কমিটিতে আমিও সদস্য হিসেবে ছিলাম। প্রথমে ৫০% ক্লাসে উপস্থিত থাকলে পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে এমন সিদ্ধান্ত হয়েছিলো। পরবর্তীতে আরেক মিটিংয়ে কমিয়ে আনার জন্য আবেদন করি, পরে ৪০% তে সিদ্ধান্ত হয়।’

সারাবাংলা/এনএমই/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর