Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, চাচাকে গণধোলাই

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ০০:৪২ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০০:৪৭

প্রতীকী ছবি

নরসিংদী: জেলা স্কুল থেকে ফেরার পথে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার বালুসাইর এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর শিশুটিকে চিকিৎসা দিতে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ধর্ষক আবুল কালাম আজাদ (৫৫) কে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতোই প্রাথমিক বিদ্যালয় ক্লাস শেষে বাড়ি ফিরছিল প্রথম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি। বাড়ির কাছে এলে তার প্রতিবেশী চাচা আবুল কালাম আজাদ তাকে ১০টাকার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বর্ণনা দিলে তাকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

এলাকাবাসী এই খবরে বিক্ষুব্ধ হয়ে আবুল কালামকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ৭ বছরের এই শিশুর সাথে নির্মম এই ঘটনায় হতবাক পরিবারের সদস্যসহ এলাকাবাসী। দ্রুত সময়ে তার উপযুক্ত শাস্তির দাবিও তাদের।

নরসিংদী সদর হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদা গুলশানার কবির জানান, হাসপাতালে আনার পরই শিশুটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রাইভেসি বজায় রেখে সকল পরীক্ষা-নিরিক্ষাসহ সেবা দেওয়া হবে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, সংবাদ পাওয়ার পরই এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর