Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০১:০৮

তাসনিম আলম তাজ

ফরিদপুর: ফরিদপুর শহরের লক্ষ্মীপুরে কুমার নদে ডুবে তাসনিম আলম তাজ নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরে কুমার নদ এলাকায় এই ঘটনা ঘটে।

তাজ ফরিদপুর তারার মেলা মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে ফরিদপুর উচ্চ বিদ্যালয় এর পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও রূপা আক্তার দম্পতির ছেলে। তিন ভাই বোনের মধ্যে মেঝ ছিল সে। পরিবারটি ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটি লক্ষ্মীপুর এলাকায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে তার প্রতিবেশী সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির অদূরে কুমার নদে পড়ে যায়। সাঁতার না জানায় তাজ পানিতে ডুবে যায়। এসময় অন্য শিশুরা বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা নদ থেকে তাজকে উদ্ধার করে। প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, তাজ খেলতে গিয়ে পানিতে পরে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেও বাঁচানো যায়নি। বাদ এশা কমলাপুর মাটিয়া গোরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। তাজের এক বড় ভাই এক ছোট বোন রয়েছে। তার মর্মান্তিক মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর