Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০০:৫২

টাঙ্গাইল: যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চড়ভাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার আশরাফ আলী (৩২) এবং একই জেলার হাসমত আলী (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের ডান চাকা হঠাৎ ফেটে যায়। এতে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আব্দুল মোনেম লিমিটেডের দেওয়া সাব ঠিকাদারের কাজে মহাসড়কে নিয়োজিত শ্রমিকদের ওপর ট্রাকটি ওঠে যায়। পরে ঘটনাস্থলেই ২ শ্রমিক নিহত হন এবং আরও ২ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

যমুনা সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর