Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ০০:০৫

পঞ্চগড়: জেলায় আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় পৌরসভা সভাকক্ষে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত সভায় শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি লিডাররা অংশ নেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সীমা শারমিন সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন।

সভায় জানানো হয়, টিকাদান কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর