Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অটোরিকশার আসনের নিচে ৪০ হাজার ইয়াবা, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৯:২২

উদ্ধার হওয়া ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের রামুতে সিএনজিচালিত অটোরিকশার আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তি মো. রুবেল (২৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার খুটাখালী গ্রামের নুরুল আলমের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ কিছু বহন করছেন না বলে দাবি করেন। পরে অটোরিকশার আসনের নিচে বিশেষভাবে লুকানো ইয়াবার সন্ধান পাওয়া যায়।

বিজ্ঞাপন

সেখান থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চালককে আটক করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর