Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাড়ির বাম্পারের ভেতরে ৩৬ হাজার ইয়াবা, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৪:৫৯

উদ্ধার হওয়া ইয়াবা, আটক হওয়া ব্যক্তি ও জব্দ হওয়া গাড়ি।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়ির চালক নাসির উদ্দীনকে (২৫) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী এলাকার অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে এ ইয়াবা উদ্ধার করেন। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, তল্লাশির একপর্যায়ে নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবির ডগ ‘হেনরি’-এর সহায়তায় গাড়িটির সামনের বাম্পারের ভেতরে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে কালো টেপে মোড়ানো ১৮টি প্যাকেট থেকে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চালককে আটকের পাশাপাশি মাদক পরিবহণে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর