Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ৩ ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২২:৩৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ২২:৩৮

সাতক্ষীরা: বিভিন্ন অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় সাতক্ষীরার কলারোয়ায় ৫টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম।

রোববার (৫ এপ্রিল) বিকেলে আকস্মিক পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- কলারোয়ার গয়ড়া বাজারের ডাক্তার রমজান আলীর আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডাক্তার কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, কলারোয়া পৌর সদরের জনসেবা ক্লিনিক ও কলারোয়া গরু হাটখোলা মোড়ের দুটি ডায়াগনস্টিক সেন্টার।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগ ও সঠিক কাগজপত্র না থাকায় ৩টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর