Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মাকে গলাকেটে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২০:০৯

চট্টগ্রাম: জেলার বাঁশখালীতে রেহেনা বেগম (৬২) নামে এক মাকে গলা কেটে হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশের যৌথবাহিনী।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার জেলার চকরিয়ায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- নিহতের ছেলে মোহাম্মদ কাশেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।

থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ জুন বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামের দুবাই প্রবাসী ছেলের পাঠানো টাকা নিয়ে ছোট ছেলে কাশেমের সাথে মা রেহেনা বেগমের সাথে বাকবিতণ্ডা হয়। পরদিন ৬ জুন সকালে ঘর থেকে রেহেনা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে মা রেহেনা বেগমকে হত্যার দায়ে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘ ১০ মাস পর তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাবের সহযোগিতায় গ্রেফতার করে পুলিশ। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ খালেদ সাইফুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘পূর্ব বৈলছড়ি গ্রামে নিজ মাকে হত্যার দায়ে ছেলে মোহাম্মদ কাসেম ও পুত্রবধূ নার্গিস আক্তারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক ছিল। আজ বৃহস্পতিবার তাদের আদালত জেলহাজতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর