Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৮:৩০

পাবনা: জেলার বেড়া উপজেলায় প্রেমের কারনে স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবনা জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লালবুর রহমান পিপিএম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন, মো. মানিক (৪৭), তার প্রাক্তন স্ত্রী মোছা. জোছনা খাতুন (৪৪) এবং মানিকের সহযোগী মো. খোকন প্রামাণিক (৪২)। গত ৩০ মার্চ ২০২৬ তারিখ ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায়, নিহতের স্ত্রী জোছনা খাতুনের সঙ্গে তার প্রাক্তন স্বামী মানিকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পারিবারিক কলহ ও পূর্বের সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন জোছনা খাতুন ও খোকনের সহযোগিতায় মানিক নির্জন স্থানে ফজলুল হককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে এবং মরদেহ ধানখেতে ফেলে পালিয়ে যায়। পরে গত ২০ মার্চ বেড়া উপজেলা বড়শিয়া গ্রামে ধান ক্ষেত থেকে ফজলু রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর