Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বিমানে মরিশাস যাবেন খলিলুর-জয়শঙ্কর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২২:৩২ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ০৯:২৯

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

ঢাকা: নয়াদিল্লিতে দু’দিনের দ্বিপাক্ষিক সফর শেষে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একই বিমানে মরিশাস যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণের জন্য দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে ভারত থেকে রওনা হবেন।

বিশ্লেষকরা বলছে, ৯ এপ্রিল সকাল ৮টা থেকে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে একটানা সাত-আট ঘণ্টার ওই দীর্ঘ সফরেও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্তে আলোচনা করার ভালো সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দ্বিপাক্ষিক সফরে যোগ দিতে মঙ্গলবার (৭ এপ্রিল) ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।

হুমায়ুন কবির জানান, সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট সববিষয়, বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধসহ অন্যান্য অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে।

সারাবাংলা/একে/পিটিএম