Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগাতিপাড়ায় অবৈধভাবে পুকুর খনন, জরিমানা ২ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৫:৩৭

নাটোর: জেলার বাগাতিপাড়াতে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে খনন কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) মধ্যরাতে উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন।

দণ্ডপ্রাপ্ত সোহেল নাটোর সদর উপজেলার জংলী এলাকার বাসিন্দা।

জানা গেছে, তিনি কয়েকদিন ধরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশসহ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী জমির মালিক আজিজুল জানান, তার অনুমতি ছাড়াই জমিতে পুকুর খনন করা হচ্ছিল। এতে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়েছে। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর