Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৭:৪৯

কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ট্রেনে কাটা পড়ে আলফাজ উদ্দিন আবির (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে ডুলাহাজারা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলফাজ উদ্দিন আবির ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আশরাফ ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারগামী ট্রেনের নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর