Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১২:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৪:৪১

ছবি: সংগৃহীত।

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় শিশুসহ মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাটের হিলি এলাকার বাসিন্দা এনজিও কর্মী শরিফুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া আক্তার ও তাদের ছোট সন্তান সোহান। শরিফুল ইসলাম পাটগ্রামে ‘পদক্ষেপ’ এনজিও-তে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষ্যে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পাটগ্রাম থেকে নিজ বাড়ি হিলিতে যাচ্ছিলেন শরিফুল। পথে মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বড় সন্তানটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

পাটগ্রাম থানার নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর