কুষ্টিয়া: জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহবার উদ্দিন।
রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মূল্যায়ন করে এই দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, এই দায়িত্ব পালনের মাধ্যমে কুষ্টিয়াবাসীর উন্নয়নে কাজ করে যেতে চান।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে। জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং মানুষের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।’
উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) একই সঙ্গে মোট ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।