Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হরমুজ প্রণালিতে আটকা ১০০০ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ২১:০৪ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০০:৩২

হরমুজ প্রণালীর কাছে উপসাগরে একটি ট্যাঙ্কার যাত্রা করছে। ফাইল ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় বর্তমানে প্রায় ১ হাজারটি জাহাজ আটকা পড়ে আছে। এর মধ্যে বিশ্বজুড়ে সরবরাহের জন্য প্রয়োজনীয় তেল বহনকারী প্রায় ২০০টি ট্যাংকার রয়েছে।

রোববার (১৫ মার্চ) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানা গেছে

ইরানের সামরিক বাহিনী এই কৌশলগত জলপথের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখায় আন্তর্জাতিক তেলবাজারে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তেলের দাম বেড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির মূল্যও ঊর্ধ্বমুখী।

হরমুজ প্রণালিতে প্রবেশ বা এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করা জাহাজগুলোর প্রতি ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে একাধিক হুমকি দেওয়া হয়েছে। কয়েকদিন আগে দূরে একটি জাহাজকে কয়েক ঘণ্টা ধরে আগুনে পুড়তে দেখা গেছে। সেটি ইরানের হামলার শিকার হয়েছিল কি না তা নিশ্চিত নয়, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনার প্রেক্ষাপটে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট জাহাজগুলোকে তারা এই প্রণালি দিয়ে যেতে দেবে না, তবে অন্য জাহাজ চলাচল করতে পারবে। কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন জাহাজও হামলার শিকার হয়েছে।

সম্প্রতি থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পর জাহাজটির প্রায় ২০ জন নাবিককে উদ্ধার করে ওমানের নৌবাহিনী। তবে এখনো অন্তত ৩ জন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর